রবিবার, ২ আগস্ট ২০২৬

আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক স্থুলতায় ভুগবেন!!

বিশ্বের দেশে দেশে মহামারির মতো ছড়িয়ে পড়ছে স্থুলতা। যদি এই গতি অব্যাহত থাকে, তাহলে আগামী ২০৫০ সালে স্থুলতায় ভুগবেন ৩৮০ কোটি প্রাপ্তবয়স্ক এবং ৭৪ কোটি ৬০ লাখ শিশু। শতকরা হিসেবে এই হার হবে বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ। সম্প্রতি এমনি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা ও বিজ্ঞান সাময়িকী ল্যানসেট।

২০৪টি দেশ ও স্বায়ত্বশাসিত অঞ্চলের লোকজনের জীবনযাপন, খাদ্যাভ্যাসসহ বিভিন্ন তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণ করে দেখা গেছে গত তিন দশকে বিশ্বে শারীরিকভাবে স্থুল লোকজনের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। স্থূলতাজনিত সংকট মোকাবিলায় ব্যর্থতার কারণেই এমনটি হয়েছে। গবেষণামতে, কেবল উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকাতেই ২০৫০ সাল নাগাদ এক তৃতীয়াংশ শিশু ও তরুণ-তরুণী স্থূলতায় ভুগবেন। যা দেশগুলোর সমাজ, অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বজুড়ে শিশুরা আগের প্রজন্মের তুলনায় দ্রুত হারে ওজন বৃদ্ধি করছে এবং স্থূলতা অল্প বয়সেই দেখা দিচ্ছে বলে জানান গবেষকরা। প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, খাবারে অতিরিক্ত শর্করার উপস্থিতি, শারীরিক পরিশ্রমের অভাব এবং খেলাধুলায় অল্প সময় ব্যয় করাও উল্লেখ করা হয়েছে। স্থূলতার ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, ব্রেইন স্ট্রোকসহ বিভিন্ন গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

সুত্র: দ্য ল্যানসেট

comment

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

comment

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হেলথ হাব ২৪ বিডি